shape
shape

শিক্ষাবর্ষঃ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর।

পোশাকঃ শিক্ষার্থীদের জন্য- সাদা শার্ট ও কালো প্যান্ট মনোগ্রাম সম্বলিত ব্যাচ।

পরীক্ষাঃ অর্ধ-বার্ষিক, মাসিক মূল্যায়ন, বার্ষিক, প্রাক্ নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ছাত্রের পড়ালেখার মান নির্ণয় করা হয়। প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্রদের জন্য আবশ্যিক। এ ছাড়াও প্রত্যেক পাঠান্তে সাপ্তাহিক ও পাক্ষিক কুইজ টাইপ পরীক্ষা নেয়া হয়।

  • প্রত্যেহ সকাল ৯.৪৫ ঘটিকায় প্রাত্যহিক সমাবেশ এবং ১০ টায় ক্লাস শুরু হয়ে থাকে।
  • জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক প্রাত্যহিক সমাবেশে প্রত্যেক ছাত্রের উপস্থিতি বাধ্যতামূলক।
  • প্রত্যেক শিক্ষার্থী কার্যদিবসের ৮০% দিন বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
  • বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছাত্রদের অভিভাবকের প্রতি স্বাক্ষরিত আবেদনপত্র পেশ করতে হয়। অভিভাবকের স্বাক্ষরিত সংক্ষিপ্ত অনুরোধ ব্যতীত কোন প্রকার ছুটি অনুমোদন করা হয় না।
  • ইউনিফরম ও পকেট ব্যাচ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত, শ্রেণির পাঠ ও বাড়ীর কাজ আদায়, বিদ্যালয়ের অর্পিত দায়িত্বপালন নিয়ম শৃঙ্খলার অন্তর্ভূক্ত।
  • শ্রেণি শৃঙ্খলা রক্ষার জন্য শ্রেণি প্রতিনিধি নির্বাচন করা হয়। শ্রেণি প্রতিনিধির আদেশ নিষেধ প্রত্যেক ছাত্রকে অবশ্যই পালন করতে হবে। শ্রেণি শৃঙ্খলার জন্য প্রতিনিধি দায়ী থাকবে।
  • শিক্ষকের অনুমতি ছাড়া কোন ছাত্র বিদ্যালয় ত্যাগ করিতে পারিবে না। বিদ্যালয়ের বিভিন্ন স্থানে লেখা, মেঝে বা দেওয়ালে থুথু ফেলা, অশ্লীল উক্তি করা, বারান্দায় দৌড়াদৌড়ি করা ইত্যাদি পরিত্যাজ্য।
  • বিদ্যালয় চলাকালীন সময়ে এক বা একাধিক ছাত্র বিনা অনুমতিতে বারান্দায় কিংবা বিদ্যালয় চত্বরে ঘুরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • বিদ্যালয়ে যাবতীয় সহ-পাঠক্রমিক কার্যক্রমের (হাউজ-ভিত্তিক) রীতিমত অনুশীলনের ব্যবস্থা আছে। সহ-পাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক।
  • বিদ্যালয়ে নিয়মিত খেলাধূলার ব্যবস্থা আছে। বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক দিবস উদ্‌যাপন, মিলাদ মাহফিল, সরস্বতী পূজা, বার্ষিক ক্রীড়া, নাটক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা আছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ছাত্রদের পুরস্কৃত করা হয়।
  • দরিদ্র ও মেধাবী ছাত্র বিনা বেতন/অর্ধ বেতনে অধ্যয়নের ব্যবস্থা আছে। * বিদ্যালয়ে নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী, নৈতিকতা বিরোধী কাজের জন্য অভিযুক্ত ছাত্রদের বিদ্যালয় হতে বহিষ্কারের বিধান আছে।
  • শিক্ষক অভিভাবকের পরোক্ষ যোগাযোগ ও শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য ডায়েরী সরবরাহ করা হয়। লেখাপড়া ও আচার-আচরণের অগ্রগতি সাধনের জন্য ছাত্রদের প্রতিদিন ডায়েরী আনতে হবে। প্রতিদিন শ্রেণি শিক্ষকের স্বাক্ষর ডায়েরীতে করিয়ে নিতে হবে। অন্যথায় শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।
  • শিক্ষক অভিভাবকের মতামত সভায় সকল অভিভাবকের উপস্থিতি একান্তভাবে কাম্য।
পড়াশুনার পদ্ধতিটা কষ্টকর হলেও এর ফল অত্যন্ত মধুর। -এরিষ্টটল।

 

স্কুল ড্রেসের বিবরণ
ছাত্র ঃ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি
শার্ট সাদা ফুল  হাতা প্লেইন শার্ট.
 প্যান্ট কালো রঙের স্বাভাবিক ফুল প্যান্ট। শার্ট প্যান্ট ইন করা থাকবে।
সুয়েটার নেভী ব্লু রংয়ের।
জুতা সাদা রঙের।
মোজা প্লেইন সাদা জুতায় অন্য কোন রং এর ডিজাইন থাকতে পারবে না।

বিঃদ্রঃ স্কুলের নির্ধারিত পোশাক ছাড়া কোন শিক্ষাথীদের স্কুলে কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না।

  • প্রবেশপত্র পরীক্ষার্থীকে অবশ্যই প্রত্যেক দিন সঙ্গে আনতে হবে।
  • উত্তরপত্র পাওয়ার পর নাম, রোল নম্বর, বিষয় ইত্যাদি স্পষ্টাক্ষরে লিখতে হবে।
  • প্রবেশ পত্র ছাড়া অন্য কোন নোট কাগজ, মোবাইল, বই-পত্র সঙ্গে রাখা যাবে না।
  • পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি, অসৌজন্যমূলক মন্তব্য বা আচরণ, অসদুপায় অবলম্বন এবং উত্তর পত্রে আপত্তিকর লিখা শাস্তিযোগ্য অপরাধ।
  • প্রয়োজনীয় কলম, পেন্সিল, জ্যামিতি বাক্স, ক্যালকুলেটর অবশ্যই সঙ্গে আনতে হবে।
shapes